শিরোনাম
◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ◈ যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ, আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা ◈ আমেরিকা ও ইসরায়েলি-মদদপুষ্ট চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য ইরা‌নে গ্রেফতার, অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ ◈ জাপান সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান, ৬ সমঝোতা দলিল ও ৪৬৫৬ কোটি ইয়েনের ঋণ সহায়তা ◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের ◈ এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন ◈ আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি ◈ মাও' মন্ত‌ব্যে ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের, চীনে হোর্ডিং থেকে সরছে ছবি ◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২ দিন বিরতির পর মুলতবী অধিবেশন শুরু, আজ শেষ হবে বাজেট অধিবেশন

মনিরুল ইসলাম: [২] চলতি বাজেট অধিবেশন আজ শনিবার ৩ জুলাই আবার শুরু হয়েছে। আজ শেষ হবে। সকাল ১১ টায় ২দিন বিরতির পর মুলতবী অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী অধিবেশনে সাংবিধানিক রেওয়াজ অনুযায়ী সমাপনী বক্তব্য রাখবেন। আইন প্রনয়ণ কার্যাবলীর কার্যক্রম চলছে।

[৩] এদিকে, সংসদে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১ উত্থাপিত হয়েছে। সামরিক সরকারের আমলে জারি হওয়া এ সংক্রান্ত Delimitation of Constituencies Ordinance, 1976 রদ করতে এই আইনটি আসছে। দেশের সব আইন বাংলায় প্রণয়নের নির্দেশনা এবং সংসদের পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষেই মূলত নতুন করে আইনটি আনা হচ্ছে। আইনটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদসহ সামান্য কিছু পরিবর্তন আসছে এই আইনে।বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ মন্ত্রী আনিসুল হক। এছাড়া আজকে চলচ্চিত্র শিল্পী কল্যান ট্রাষ্ট বিল -২০২১ পাস হবে।

[৪] ৩০ জুন বুধবার সংসদে আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই বাজেটের নাম দিয়েছেন ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’।

[৫] স্পিকার শিরীন শারমিন চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই বাজেট কণ্ঠভোটে পাস হয়। বাজেট পাসের পর ৩ জুলাই শনিবার সকাল ১১ টা পর্যন্ত বাজেট অধিবেশন মুলতবী ঘোষণা করেন স্পিকার।

[৬] অর্থমন্ত্রী ৩ জুন সংসদে এই বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা করেন প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরসহ সরকারি দল, জাতীয় পার্টি, বিএনপি, জাসদও গণফোরামের সংসদ সদস্যরা।

[৭ ] বাজেট উপস্থাপনের পর ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয় ৭ জুন। এরপর চার দিন ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়। এরও পর টানা ১০ দিন বিরতি দিয়ে বাজেটের ওপর আলোচনা হয় ২ দিন। সব মিলিয়ে শতাধিক সদস্যরা বাজেটের ওপর আলোচনায় অংশ নেন। গত মঙ্গলবার ২৯ জুন সংসদে অর্থবিল পাস হয়।

  • সর্বশেষ