শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০১:১৯ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ঈদুল আজহা হতে পারে যেদিন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জ্যোতির্বিদ ও গবেষক ড. খালেদ আল-যাকাকের গণনা অনুযায়ী আরবি চন্দ্র বছরের এবারের জিলক্বদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে জিলহজ্ব মাসের ৯ তারিখ পবিত্র আরাফা দিবস। ওই দিন ইংরেজি মাসের হিসেবে ১৯ জুলাই। এর পরদিন ২০ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মাসের প্রথম ও শেষ দিনগুলোকে ক্রিসেন্ট পর্ব (ডুবন্ত চাঁদের চিহ্ন) বলা হয় এবং এরপরই জিলক্বদ মাসের পর থেকে চাঁদ প্রতিদিন সূর্য থেকে পশ্চিমে সরে যায়। তার হিসেবে পশ্চিম দিকের সূর্যাস্তের পরে চাঁদের উত্থান মাসের শেষের দিকে এবং নতুন মাসের শুরু হওয়ার চূড়ান্ত প্রমাণ।

গবেষণার ফলাফল অনুযায়ী, ১১ জুলাই (রোববার) জিলহ্জ্ব মাসের প্রথম দিবস, ১৯ জুলাই (সোমবার) হবে আরাফার দিন এবং ঈদুল আজহার তারিখ হবে ২০ জুলাই (মঙ্গলবার)। সে হিসেবে বাংলাদেশে ঈদুল আজহা পালিত হতে পারে ২১ জুলাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়