শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১২:০৯ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ডিসেম্বরের মধ্যে বিভিন্ন উৎস থেকে ১০ কোটি টিকা আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

মারুফ হাসান: [২] শুক্রবার (২ জুলাই) রাত ১১.২০ মিনিটে দেশে পৌছেছে যুক্তরাষ্ট্রের দেওয়া ১২ লাখ ডোজ ভ্যাকসিন।

[৩] এসময় ভি আই পি লাউঞ্জের পাশে টার্মিনাল ২ এর সামনে ডিউটি সিকিউরিটি অফিসারের পাশের জায়গাতে স্বাস্থ্যমন্ত্রী,পররাষ্ট্র মন্ত্রী, আমেরিকা রাষ্ট্রদূত উপস্থিত থেকে মিডিয়া ব্রিফ করেন।

[৪] ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশের এই বৈরী সময়ে ভ্যাকসিন দিয়ে পাশে থাকায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ, আমার আশাবাদী আগামীতেও বন্ধু রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই বাংলাদেশের সঙ্গে থাকবে।

[৫] স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে বিভিন্ন উৎস থেকে ১০ কোটি টিকা আনা হবে এবং ভারতের সাথে করা চুক্তির অ্যাস্ট্রাজেনেকার টিকা আগামী আগস্টে পেতে আমরা আশাবাদী।

[৬] স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী বছরের শুরুতে জনসন অ্যান্ড জনসনের সাত কোটি ডোজ টিকা আসবে। এই টিকা এক ডোজ করে দেওয়া হবে। তাহলে তাদের টিকাই আমরা সাত কোটি মানুষকে দিতে পারব।

[৭] এসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য টিকা কেনার নির্দেশ দিয়েছেন, অর্থ নিয়ে কোন সমস্যা নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়