শিরোনাম
◈ মগবাজারের বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন ◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ১১:০৮ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২১, ১১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ রাতেই আসছে মডার্না-সিনোফার্মের ২৩ লাখ ডোজ টিকা

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (১ জুলাই) এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। করোনাভাইরাসের সংক্রমণরোধে বিদ্যমান ভ্যাকসিন কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে।

শুক্রবার (২ জুলাই) কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ এবং চীনের সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ‘‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় মডার্নার ১২ লাখ টিকা এবং রাত সাড়ে ১২ টার দিকে সিনোফার্মের ১১ লাখ টিকা দেশে এসে পৌঁছাবে।”

মডার্না ও সিনোফার্মের টিকা গ্রহণের জন্য তিনি নিজেও বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, “টিকা নিয়ে কয়েক মাস ধরে যে সংকট চলছিল তা দূর হতে যাচ্ছে- এটি আনন্দের খবর।”

শনিবার রাতে মডার্নার আরও ১৩ লাখ ডোজ টিকা আসবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়