শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৮:৪১ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যে ৫ ফল

ডেস্ক রিপোর্ট: নিয়মিত ফল খেলে ভাল থাকবে ত্বক। তবে জানেন কি? কোন ফল খাবেন। পাঁচটি ফল রয়েছে যা খেলে আপনার ত্বক ভাল থাকবে।

আসুন জেনে নেই যেসব ফল খেলে ত্বক ভাল থাকে।

১.  আপেল ভিটামিন এ, সি, ডায়েটারি ফাইবার, পট্যাশিয়াম ও ম্যাগনেশিয়ামে ভরপুর। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের ফ্রি র‌্যাডিকেলস দূর করে। তাই ত্বক ভালো থাকবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

২. লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট ও প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা ত্বকের দাগ ছোপ দূর করে। এছাড়া শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।

৩. পেঁপে খেলে অনেক উপকার পাবেন। প্রতিদিন ৬-৮ টুকরো পাকা পেঁপে খান। ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন।

৪. কলায় রয়েছে অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম ও প্রচুর পানি। এতে আপনার ত্বক হাইড্রেটেড থাকে এবং ব্রণের সমস্যাও কমে।

৫. আমে রয়েছে প্রচুর পুষ্টি। ভিটামিন এ, ই, সি এবং কে, ফ্ল্যাভোনয়েড, পলিফেনোলিকস, বিটা ক্যারোটিন এবং জ্যান্টোফিল রয়েছে। এই সব আপনার ত্বককে ডিএনএ ড্যামেজ থেকে বাঁচায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়