শিরোনাম
◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি 

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর বিধিনিষেধে প্রথম দিনে র‌্যাবের অভিযানে ১৮২ জনকে এক লাখ ৩২ হাজার টাকা জরিমানা

সুজন কৈরী: [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার দেশব্যাপী র‌্যাবের অভিযানে ১৮২ জনকে এক লাখ ৩১ হাজার ৩৯৫ টাকা জরিমানা করা হয়েছে। সারাদেশে ৪০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

[৩] বৃহস্পতিবার রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, করোনার সংক্রমণ ঝুঁঁকি এড়াতে জনগণকে বাসায় থাকতে আমরা উদ্বুদ্ধ করছি। যারা অযৌক্তিক কারণে রাস্তায় বের হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণের পাশাপাশি দুই হাজারের অধিক মাস্ক বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে।

[৪] র‌্যাব জানায়, ১ জুলাই বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র‌্যাবের ১৫৭টি টহল ও ১০৮টি চেকপোস্ট পরিচালিত হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। যা লকডাউনকে কেন্দ্র করে চলমান থাকবে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এছাড়া র‌্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়