শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগঞ্জে প্রথমদিন লকডাউন পালনে কঠোর প্রশাসন, মাঠে সেনাবাহিনী

মনির হোসেন : [২] সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে রামগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। পাশাপাশি লকডাউন কার্যকর করতে প্রশাসনকে সহযোগীতা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

[৩] নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্য কোন প্রতিষ্ঠান যেন খোলা রাখা না হয় সে লক্ষে রামগঞ্জ ও সোনাপুর বাজার, পদ্মা বাজার, পানপাড়া বাজার, পানিয়ালা বাজার সহ বেশ কিছু এলাকায় অভিযান অব্যাহত রাখেন রামগঞ্জ উপজেলা প্রশাসন।

[৪] রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুর রহমান ও রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এসময় জনসচেতনতামূলক প্রচার ও দিক নির্দেশনা প্রদান করেন ।

[৫] এছাড়াও লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ রামগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়