শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কামাল হোসেন : [২] রাজবাড়ীর গোয়ালন্দে পারিবারিক কলহের জের ধরে জয়গন বেগম (৩০) নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মুক্তার সরদারে বিরুদ্ধে।

[৩] সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আঙ্কের শেখের পাড়া এলাকার ইসলাম সরদারের ছেলে। মৃত জয়গন এক ছেলে ও এক মেয়ের জননী। ঘটনার পর স্বামী পলাতক রয়েছে। বুধবার (৩০জুন) বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জয়গন গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ডের দেওয়ান পাড়া গ্রামের জয়নউদ্দিন মিস্ত্রীর মেয়ে।

[৪] বৃহস্পতিবার (১জুলাই) বিকালে এক এজহারে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

[৫] জয়নদ্দিন মিস্ত্রী বলেন, জামাই প্রায়ই আমার মেয়ের উপর অত্যাচার করতো। কয়েকদিন আগে সে আমার মেয়েকে মেরে জখম করে আমার বাড়ীতে পাঠিয়ে দেয়। আমি চিকিৎসা করে সুস্থ্য করলে সে আবার বলে কয়ে আমার মেয়েকে বাড়িতে নিয়ে যায়। এবার আমার মেয়েকে মেরেই ফেললো। আমার মেয়ে আত্মহত্যা করে নাই। আমি ওর ফঁসি চাই।

[৬] মুক্তারের বোন আছমা বেগম জানান, আমি এক প্রতিবেশীর মাধ্যমে মারধরের বিষয়ে জানতে পেরে দ্রুত বাড়ি গিয়ে দেখি আমার ভাই ভাবীর বুকের উপরে বসা। সে তার হাত দিয়ে ভাবির গলা টিপে ধরে রেখেছে। আমাকে দেখে আমার ভাই দৌড় দিয়ে পালিয়ে যায়। আমি কাছে গিয়ে দেখি ভাবির মুখ দিয়ে ফুপড়ি উঠছে। আমরা তারাতারি তাকে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার দেখার পর বলে সে মারা গেছে । সে বিষ খেয়ে আত্মহত্যা করে নাই। তাকে আমার ভাই মুক্তার নিজেই গলাটিপে হত্যা করেছে।

[৭] এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা তারা মেয়েকে হত্যার বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ