শিরোনাম
◈ তারেক রহমানকে দিল্লির আমন্ত্রণ: কূটনৈতিক সৌজন্য, নাকি অন্য কোনো সমীকরণ ◈ ভিসা ব্যবস্থায় সংস্কার, বাড়ল শ্রেণি; নতুন নীতিমালা অনুমোদন ◈ বিদেশে শিক্ষার খরচ মেটাতে ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ ◈ সিঙ্গাপুরে প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ সম্মাননা প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ মা‌ঠে জিসান ঝড়, মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করলো এইচপি ◈ বাংলা‌দেশ যুব দলের ইং‌লিশ কোচ জেরার্ডের ঘটনায় ব্রিবত বাফুফে ◈ আগামী ১২ আগস্ট বুধবার যেসব অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ◈ স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ, বাড়ল জরিমানা: আচরণবিধি চূড়ান্ত ইসির ◈ আগামী ন‌ভেম্ব‌রে চার জাতির ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে ইরাক ◈ ক্রিশ্চিয়া‌নো রোনালদো-জর্জিনার বিয়ে ম‌নে ক‌রে গির্জায় মানু‌ষের ভিড়, এরপর যা হলো

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূরুঙ্গামারীতে লকডাউন অমান্য করায় ৭ জনের জরিমানা

হামিদুল ইসলাম : [২] দেশজুড়ে চলমান সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে নিয়ম না মানায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ জনকে অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] স্বাস্থ্য বিধি না মেনে যাত্রী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় নয় এমন পণ্যের দোকান খোলা রাখা ও হোটেলে ক্রেতাদের খাবার পরিবেশন করার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ ব্যক্তিকে ৩ হাজার ৪৫০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

[৪] ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা। অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া আইন ভঙ্গ করায় কয়েকজনকে অর্থ জরিমানা করা হয়েছে। সম্পাদনা : সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়