শিরোনাম
◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর বিধিনিষেধ কার্যকর করতে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড মোতায়েন

বাশার নূরু: [২] সরকারি নির্দেশনা পরিপালনে উপকূলীয় সব এলাকায় বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করছে কোস্ট গাড।

[৩] নৌ-পথে জনসাধারণের চলাচল ঠেকাতে, জরুরি সেবা ও সরবরাহ স্বাভাবিক রাখতে উপকূলীয় এলাকার বিভিন্ন নদ-নদী, লঞ্চ ঘাট, ফেরি ঘাট ও গুরুত্বপূর্ণ চ্যানেলে কোস্ট গার্ডের নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

[৪] বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, ঢাকা জোনের আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত গজারিয়া, চাঁদপুর, বক্তাবলী ফেরি ঘাট, হাইমচর ও মাওয়া দিয়ে নৌ-পথে সর্বসাধারণের যাতায়াত বন্ধে চেক পয়েন্ট স্থাপন করা হয়েছে। আর কোস্ট গার্ডের পূর্ব জোন চট্টগ্রাম এলাকার অন্তর্গত কর্ণফুলী নদীর মুখ, কুতুবদিয়া চ্যানেল, মহেশখালী চ্যানেল ও টেকনাফ স্থলবন্দরে চেক পয়েন্ট স্থাপন করেছে। এছাড়া পশ্চিম জোন মংলার রূপসা, নলিয়ান, মোংলা নালা এবং দক্ষিণ জোন মজু চৌধুরীর হাট (লক্ষ্মীপুর), ইলিশা ঘাট, বরিশাল লঞ্চ ঘাট এলাকায় চেক পয়েন্ট স্থাপন করেছে।

[৫] তিনি আরো জানান, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কোস্ট গার্ড একযোগে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি করোনা মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে রাখতে এবং জরুরি সেবা ও সরবরাহ স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের নিয়মিত টহল অব্যাহত থাকবে।

  • সর্বশেষ