শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন, মাস্ক না পরায় ১৪ জনকে জরিমানা

সোহেল সানী : [২] দিনাজপুরের পার্বতীপুরে সকাল ৬টা থেকে ৭দিনের ‘লকডাউন’ শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। মাস্ক না পরায় ব্যবসায়ী ও পথচারী সংক্রমক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ নিমূল) আইনে ১৪ জনকে ৫ হাজার ৭শ’ জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

[৩] বৃহস্পতিবার সকাল থেকেই পার্বতীপুর শহরে দুই একটি রিক্সা-ভ্যান ছাড়া তেমন কোন যানচলাচল চোখে পড়েনি। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। ওষুধ, কাঁচামাল ও মুদিখানা দোকান খোলা রাখা হয়েছে। রাস্তায় পণ্যবাহী যানবাহন ও কিছু রিক্সা-ভ্যান চলাচল করতে দেখা গেছে।

[৪] বিনা প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছে তাদেরে প্রশাসনের জবাবদিহিতার মুখোমুখি ও গুনতে হয়েছে জরিমানা। অলিগলিতে দু’চারজনকে ঘুরাঘুরি করতে দেখা গেলেও পুলিশি তৎপরতায় তাদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। লকডাউন আর বৃষ্টিতে বাইরে মানুষের চলাচল খুব একটা দেখা যায়নি। পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, নতুন বাজার, বাসটার্মিনাল, বড়পুকুরিয়া কয়লা খনি বাজার, ভবেববাজার, ভবানীপুরসহ শহরের বিভিন্ন স্থানে পুলিশ টহল দিচ্ছে।

[৫] পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে মাঠে প্রশাসন ও পুলিশ। মাস্ক ছাড়া বিনা প্রয়োজনে স্বাস্থ্যবিধি না মেনে চলা এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। যাতে তার আশপাশের মানুষ সতর্ক হওয়া। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। সম্পাদনা : সাদেক আলী

 

  • সর্বশেষ