শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টায় করোনায় সারাদেশে ১৪৩ জন মৃত্যুর রেকর্ড, শনাক্তের হার ২৫.৯০ শতাংশ

জেরিন আহমেদ: [২] গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ১৪৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১৪ হাজার ৬৪৬ জন। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ। করোনায় নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জন। মোট শনাক্ত হয়েছেন ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ২০ হাজার ৯১৩ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২৫.৯০ শতাংশ।

[৩] এবার নতুন হটস্পট হিসেবে যুক্ত হয়েছে টাঙ্গাইল। করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মারা গেছেন ১৬ জন। ৬২৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২৫৭ জন। হার ৪০ দশমিক ৯২ শতাংশ। ৫০ শয্যার বিপরীতে ৬০ জন ভর্তি থাকায় অনেকের চিকিৎসা চলছে মেঝেতে।

টাঙ্গাইল: মারা গেছেন ১৬ জন। শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহী:
করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ১৪, নওগাঁর ৫, এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের একজন করে। ২৪ ঘণ্টায় ৪০৬টি নমুনা পরীক্ষায় ১৬২ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৯ দশমিক নয় শতাংশ।
সাতক্ষীরা:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খুদা জানান, সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় ১৪ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় ১৯২টি নমুনা পরীক্ষায় ৬৭ জন শনাক্ত হয়েছেন। হার ৩৫ শতাংশ। জেলায় ৮০৯ জন রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে সাতক্ষীরায় যে ১৪ জন মারা গেছেন তাদের মধ্যে ৬ জনের অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতদের স্বজনদের।
খুলনা: খুলনা মেডিকেলে আরটি পিসিআর ল্যবে দুষণ দেখা দেয়ায় নমুনা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। নগরীর তিনটি হাসপাতালে মারা গেছেন ১১ জন। তাদের মধ্যে ৫ জন খুলনার, ৩ জন বাগেরহাটের ও একজন যশোরের। ২৪ ঘণ্টায় ৬৩৩টি নমুনা পরীক্ষায় ২৪২ জন শনাক্ত হয়েছেন। হার ৩৮ শতাংশ।

যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা: যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যশোরে মারা গেছেন ১২ জন। ৫৩৭টি নমুনা পরীক্ষায় ১৪২ জন শনাক্ত। হার ২৭ শতাংশ। তবে কুষ্টিয়ায় মারা গেছেন ৯ জন। আর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৫ জন করে মারা গেছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহে ৮ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় ৪৪৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১২৯ জন।
বগুড়া: করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে বগুড়ায়। ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। এছাড়া ৩৫২টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১৩২ জন। হার ৩৮ শতাংশ।

[৪] এছাড়া ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সিলেটে ৭ জন, চট্টগ্রামে ৫ জন, নাটোর, পিরোজপুর ও দিনাজপুরে ৪ জন করে, লালমরিহাটে ৩ জন এবং ঠাকুরগাঁওয়ে ২ জন মারা গেছেন।

  • সর্বশেষ