শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের অবস্থা ভারতের মতো হওয়ার আগে সিদ্ধান্ত নেয়া উচিত: ডা. আনোয়ারুল ইকবাল

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার (০১ জুলাই) যমুনা টিভির টকশোতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইকবাল বলেন, সরকার কোভিডের জন্য অনেক কিছু করেছে তাতে ডাউট নেই। তবে সেটি অপ্রতুল।

[৩] তিনি বলেন, শুধু গুগল ম্যাপ করে করোনা সংক্রমণ ঠেকানো যাবে না। ডাক্তার এবং জনপ্রতিনিধিদের নিয়ে সংক্রমণ ঠেকানোর বিষয় নিয়ে একটিও জুম মিটিং হয়নি। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়, পুলিশ, এমপিদের সঙ্গেও কোনো জুম মিটিং হয়নি।

[৪] তিনি আরও বলেন, মানুষ কোন ধরনের মাস্ক পরবে। কীভাবে পরতে হবে, সেই বিষয়েও কোনো দিকনির্দেশনা দেয়া হয়নি। ডেলটা ভেরিয়েন্টকে ছোট করে ভাবা উচিত নয়। এই সংক্রমণ ঠেকাতে সতর্কতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলাপ করা উচিত। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়