শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের পিছনে লাগলে মাথা ভেঙে দেওয়ার হুমকি দিলেন শি জিনপিং

রাশিদুল ইসলাম : [২] চীনের কম্যুনিস্ট পার্টির একশ বছর পূর্তিতে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান নিয়ে কড়া পদক্ষেপের কথা বলেছেন। তিয়েনআনমেন স্কয়ারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে শি বলেন, যারা চীনের পিছনে লাগার চেষ্টা করবে, তাদের ইস্পাতের প্রাচীরের মুখোমুখি দাঁড়াতে হবে। সিএনএন

[৩] শি বলেন, তাইওয়ান চীনের অংশ। মূল চীন থেকে তাকে যদি কেউ আলাদা করতে চায়, তাহলে ভয়ানক শাস্তি পেতে হবে।

[৪] শি জিনপিং যখন এমন হুঁশিয়ারি দিচ্ছেন তখন রুশ বার্তা সংস্থা স্পুটনিক বলছে তাইওয়ান দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র ও জাপান ‘টপ সিক্রেট ওয়ার গেমস’ পরিকল্পনা আঁটছে। ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলেছে যুক্তরাষ্ট্র ও জাপান যৌথ মহড়ার আয়োজনও করছে।

[৫] শতবর্ষ উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় সারা চীন জুড়ে। তিয়েনআনমেন স্কোয়্যারে বিশাল সংখ্যায় মানুষ জড়ো হওয়ার পর হেলিকপ্টার এবং প্লেন থেকে স্যালুট জানানো হয়। জায়েন্ট স্ক্রিন টাঙানো হয়েছে গোটা চত্বরে। ব্যান্ড এবং দেশের বিশিষ্ট শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সেখানেই ভাষণ দেন শি জিন পিং।

[৬] শি জিনপিং বলেন, এক সময় চীনের মানুষদের হত্যা করা হতো। তাদের নিয়ে হাসাহাসি করা হতো। সে যুগ চলে গেছে। চীনে কমিউনিস্ট শাসন গড়ে উঠেছে। ১৪০ কোটির দেশের বিরুদ্ধে কেউ সে কাজ করার চেষ্টা করলে গ্রেট ওয়াল অফ স্টিলে মাথা থেতলে দেওয়া হবে।

[৭] এসময় চীনা নাগরিকরা শি’র বক্তব্য শুনে উচ্ছ্বসিত হয়ে হাততালি দেন।

[৮] শি বলেন, চীনের মানুষ কেবল পুরনো মূল্যবোধ ভেঙে, নতুন মূল্যবোধ গড়ে তুলেছে। শক্তিশালী চীন গড়ে তুলেছে। যেখানে দারিদ্র্য নেই। অনটন নেই। দেশকে আরো উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে শি জিনপিং বলেন, দেশের সামরিক শক্তি আরো উন্নত করতে হবে। সমস্ত সেনাবাহিনীকে আরো আধুনিক করে তোলা হবে।

[৯] শি বলেন চীনের কম্যুনিস্ট পার্টি না থাকলে আজকের চীন হত না। জানান, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। মূল চীন থেকে কেউ তা আলাদা করার চেষ্টা করলে শাস্তি পেতে হবে।

  • সর্বশেষ