শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সার্জেন্টের মৃত্যু

ইমদাদুল হক: [২] সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী মো. মাজহারুল ইসলাম (৪০) নামে এক সেনাবাহিনীর কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম। বুধবার (১ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত মো. মাজহারুল চাঁদপুর জেলার কচুয়া থানার পালগিরি গ্রামের বাসিন্দা। তিনি ঘাটাইল সেনানিবাসে সার্জেন্ট (২০০৮০৯০) হিসেবে কর্মরত ছিলেন।

[৫] পুলিশ জানায়, ঘাটাইল থেকে মোটরসাইকেলে করে সিভিলে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন মাজহারুল। এসময় তিনি বিশমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে সাভার সেনানিবাসের সিএমএইচ এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৬] সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তারা দেখছেন। এছাড়া অজ্ঞাত যানবাহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়