শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১০:১১ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর বিধিনিষেধেও ঢাকায় ফুটবল খেলা বন্ধ থাকবে না

নিজস্ব প্রতিবেদক : [২] প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ তথ্য জানিয়েছে। বুধবার (৩০ জুন) রাতে ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) নতুন সূচিও ঘোষণা করা হয়েছে। তবে নারী ফুটবল লিগে ও ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগের সুপার লিগ পর্বের ম্যাচ আগামী ৭ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। নতুন সূচিতে প্রতিদিন বিপিএলের একটি করে ম্যাচ মাঠে গড়াবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো শুরু হবে বিকেল পাঁচটায়।

[৩] আজ বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা আবাহনী লড়বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। শুক্রবার (২ জুলাই) মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্রের। শনিবার (৩ জুলাই) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।

[৪] এদিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিসিএলের ম্যাচ গুলো শুরু হবে বিকেল চারটায়। বৃহস্পতিবার (১ জুলাই) স্বাধীনতা ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামবে ওয়ারি ক্লাব। শুক্রবার (২ জুলাই) ঢাকা ওয়ান্ডারার্সের প্রতিপক্ষ কারওয়ান বাজার প্রগতি সংঘ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়