শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৭:৫৯ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে বিজিবি-পুলিশ

নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে উত্তরের জেলা পঞ্চগড়ে মাঠে নেমেছে বিজিবি ও পুলিশ। বুধবার (৩০ জুন) রাতে সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দীনের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি টহল দল পঞ্চগড় বাজার ও শহরের বিভিন্ন সড়কে টহল দেয়। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে তারা সচেতন করেন।

জানা যায়, বৃহস্পতিবার (০১ জুলাই) হতে আগামী বুধবার (০৭ জুলাই) পর্যন্ত মোট সাতদিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও কঠোর লকডাউন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে লকডাউন বাস্তবায়ন করতে কাজ করবে।

 

সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দীন বলেন, বৃহস্পতিবার থেকে যেহেতু লকডাউন ঘোষণা করেছে সরকার তাই পঞ্চগড়ের ৫ উপজেলায় লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাত থেকে আমরা বিভিন্ন বাজার ও সড়কে টহল জোরদার করে মানুষকে সচেতন করেছি। বৃহস্পতিবার টহল আরও জোরদার করা হবে। কোনো মানুষ যেন প্রয়োজন ছাড়া বের হতে না পারে সে বিষয়ে কাজ করছি আমরা। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ