শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪%

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০১:২৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ হারালেন সাংবাদিক মাসুম

আবদুল করিম: [২] চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া ট্রাকেরচাপায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক এন এইচ মাসুম (৩৫) প্রাণ হারিয়েছেন।

[৩] বুধবার (৩০ জুন) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ডলু ব্রিজের ওপর বেপরোয়া ট্রাকেরচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাংবাদিক এন এইচ মাসুম প্রাণ হারিয়েছেন।

[৪] নিহত সাংবাদিক এন এইচ মাসুম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মাষ্টার নুরুল হকের ছেলে। নিহত মাসুম এক সন্তানের জনক।

[৫] মাসুম দৈনিক যায়যায়দিন পত্রিকার সাতকানিয়া উপজেলার প্রতিনিধি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি কেএসআরএম স্টিলের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

[৬] প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন মোটরসাইকেল যোগে লোহাগাড়া উপজেলা সদরে ফিরছিলেন মাসুম। বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান সাংবাদিক এন এইচ মাসুম।

[৭] পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখেন। ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

  • সর্বশেষ