শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৮:৪০ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রীবাহী বাসে ডাকাতি, আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: মহাসড়কে যাত্রীবাহী বাসে ধারালো অস্ত্র প্রদর্শন করে ডাকাতির অভিযোগে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াকুব ওরফে ছোট ইয়াকুব (২৬), মনসুর মিয়া ওরফে ছোট মনসুর ওরফে আকাশ (৪৬), ইউনুছ আলী (৩৬), কাজল মিয়া (৩০), আল আমিন (৩২) ও মিজানুর রহমান ওরফে শাহরুখ খান (৩১)।

বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, সাম্প্রতিক সময়ে ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লাসহ ঢাকার পার্শ্ববর্তী জেলায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা সংঘঠিত হয়ে আসছে। গত ১০ মার্চ টাঙ্গাইলের করটিয়া এলাকার মহাসড়কে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন সশস্ত্র ডাকাত যাত্রীবাহী বাসে ধারালো অস্ত্র দেখিয়ে ডাকাতি করে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইয়াকুবকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে মঙ্গলবার রাতে ডাকাত দলের বাকি ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ২০০৩ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম, নরসিংদী, টাঙ্গাইল, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়