শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইবির নতুন উপ উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান

ইবি প্রতিনিধি : [২] ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান।

[৩] বুধবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহমুদুল আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্যটি জানানো হয়েছে।

[৪] প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ এঁর অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০, (সংশোধিত আইন, ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুসারে একই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমানকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

[৫] আগামী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। উপ উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সম পরিমাণ বেতন ভাতাদিসহ বিধি অনু্যায়ী এ পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়