শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেস স্টেশনে মালবাহী কার্গো মহাকাশযান পাঠালো রাশিয়া

সুমাইয়া ঐশী: [২] পাঁচমাস পর কাজ শেষে ধ্বংস করা হবে এটিকে । বুধবার কাজাখস্তানের রুশ মহাকাশ সংস্থা বাইকনুর কসমোড্রোম থেকে এই মহাকাশযান লঞ্চ করা হয়। স্থানীয় সময় ৪টা ২৭ মিনিটে দ্য সজুয রকেটের মাধ্যমে কার্গো মহাকাশযানটি নির্দিষ্ট কক্ষপথে লঞ্চ করা হয়। স্পেস ডট কম

[৩] এই কার্গো মহাকাশযানে কোনো মানুষ পাঠানো হয়নি। মূলত খাদ্য ও জ্বালানিসহ মোট ১ হাজার ৬৩৩ কিলোগ্রামের সরবরাহ নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের রাশিয়ার অংশে যাচ্ছে এটি। আগামী ২ জুলাই স্পেস স্টেশনের ডকের সঙ্গে যুক্ত হওয়ার আগে এই মহাকাশযানটি নির্দিষ্ট কক্ষপথে দুদিন কাটাবে। স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত হওয়ার পর পরবর্তী পাঁচ মাস সেখানেই থাকবে এই কার্গো মহাকাশযান। এনডিটিভি

[৪] নাসার বিবৃতি অনুযায়ী, আগামী নভেম্বরে এটি মূল স্টেশন থেকে আলাদা হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এরপর সেখানে ঘর্ষণের ফলে গোটা মহাকাশযানটি পুড়ে যাবে এবং এর ধ্বংসাবশেষ ফেলা হবে প্রশান্ত মহাসাগরে। মূলত নিরাপত্তার কারণেই এটিকে এভাবে নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা হবে বলে জানিয়েছে নাসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়