শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ১১:৫১ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

অনন্যা আফরিন: [২] বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা পরিস্থিতির বিবেচনা করে মঙ্গলবার ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স-২০২০’ প্রকাশ করা হয়েছে।

[৩] তাতে বাংলাদেশ ৮১.২৭ স্কোর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে। আগের বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম।প্রতিবেদনে বলা হয়েছে, “বাংলাদেশ, বেনিন, রুয়ান্ডা এবং তানজানিয়ার মতো বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে, যারা শক্তিশালী সাইবার নিরাপত্তা প্রতিশ্রুতিশীল অবস্থান দেখাতে পেরেছে।”আইটিউ বলছে, এই দেশগুলো জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে, যা সক্ষমতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

[৪] আইটিইউর ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ১০০ স্কোর পেয়ে প্রথম অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ৯৯ দশমিক ৫৪ স্কোর পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড ও সৌদি আরব এবং ৯৯ দশমিক ৪৮ স্কোর পেয়ে তৃতীয় হয়েছে এস্তোনিয়া।

[৫] আইটিইউর তালিকায় বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক রিজিওনাল রাঙ্কিংয়ে ১১তম অবস্থানে রয়েছে। এ অঞ্চলের মধ্যে কোরিয়া ও সিঙ্গাপুর ৯৮ দশমিক ৫২ স্কোর পেয়ে ১ম অবস্থানে রয়েছে এবং মালয়েশিয়া ও জাপান যথাক্রমে ৯৮ দশমিক ৬ এবং ৯৭ দশমিক ৮২ স্কোর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

[৬] বাংলাদেশের সরকারের বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, “এটা সাইবার নিরাপত্তা বিধানে বাংলাদেশের ধারাবাহিক সক্ষমতারই প্রতিফলন, যা ভবিষ্যতে আরো দক্ষতার সাথে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে।বিডি নিউজ ২৪,আর টিভি

  • সর্বশেষ