শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ১২:১৪ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ১২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁজা সেবনে বৈধতা দিল মেক্সিকোর আদালত

অনলাইন ডেস্ক: প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা সেবনের বৈধতা দিয়েছে মেক্সিকোর সুপ্রিম কোর্ট। একইসঙ্গে গাঁজা সেবনের বর্তমান নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলেও ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসির।

আদালতের রায়ে বলা হয়েছে, বিনোদনের জন্য প্রাপ্তবয়স্করা গাঁজা চাষ ও সেবনের অনুমতির জন্য আবেদন করতে পারবে। তবে প্রকাশ্যে ও শিশুদের সামনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আর্তুরো জালদিভার বলেছেন, স্বাধীনতাকামীদের জন্য ঐতিহাসিক একটি দিন আজ।

প্রসঙ্গত, গত মার্চ মাসে মেক্সিকোর নিম্ন আদালত গাঁজার বিনোদনমূলক ব্যবহারের জন্য একটি বিল অনুমোদন দেয়। তবে এই বিলে সিনেটের চূড়ান্ত অনুমোদন দরকার হবে। এই আইনের ফলে ব্যবহারকারীরা ২৮ গ্রাম পর্যন্ত গাঁজা বহন করতে পারবেন। এছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়িতে আটটি গাছ চাষ করতে পারবেন।

এই আইনের বিষয়ে কেউ কেউ আশা করছেন, এর ফলে অবৈধ ড্রাগ বাণিজ্য নিয়ে সহিংসতা অনেকটা কমবে। দেশটিতে মাদক সহিংসতায় প্রতি বছর হাজারের মতো মানুষের প্রাণহানি ঘটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়