শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বউকে কাঁধে নিয়ে নদী পেরোলেন স্বামী

বিদেশ ডেস্ক : ভারতের বিহারের কিশানগঞ্জের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, কঙ্কাই নদীর পলসা ঘাটে সদ্য বিবাহিত স্ত্রীকে কাঁধে নিয়ে নদী পার হচ্ছেন বর।

শনিবার লোহাগাড়া গ্রাম থেকে বর শিব কুমার সিং লোকজন সহকারে পালসা গ্রামে বিয়ে করতে গিয়েছিলেন। তবে ফেরার সময় বাধে বিপত্তি। নৌকা অনেকটা এলেও শেষের দিকে এসে আর এগোতে পারছিল না। উপায়ন্তর না পেয়ে সদ্য বিবাহিত বউকে কাঁধে তুলে নিয়ে নদী পার হতে শুরু করেন স্বামী।

সেখানে থাকা অন্যরা সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। দ্রুত তা ভাইরাল হয়। পলসা ভারতের একটি সীমান্তবর্তী গ্রাম। এরপরেই রয়েছে নেপাল। ফলে কঙ্কাই নদীর ওপর সেতু তৈরি করা সম্ভব হয়নি।

অনেক নেটিজেনেরা আবার এই ঘটনার সঙ্গে ‘বাহুবলী ২’-এর একটি দৃশ্যের মিল পেয়েছেন। দেবসেনাকে বিয়ে করে সঙ্গে নিয়ে ফেরার সময় দেবসেনা যাতে নৌকায় উঠতে পারেন, সে কারণে নদীতে নেমে দাঁড়িয়েছিলেন বাহুবলী। তার কাঁধে উঠেই নৌকায় পৌঁছান দেবসেনা। খানিকটা সেই দৃশ্যই যেন উঠে এলো রবিবার বিহারের কিশানগঞ্জে। সূত্র: ইন্ডিয়া টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়