শিরোনাম
◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ১১:০২ রাত
আপডেট : ২৯ জুন, ২০২১, ১১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে সাগরে ভাসমান ক্ষুধায় কাতর হাতি দুটি উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে পথ ভুলে নাফনদীতে নেমে পড়া হাতি দুইটি শাহপরীরদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়েছে।

[৩] মঙ্গলবার (২৯ জুন) বিকালে স্থানীয় জেলেদের সহযোগীতায় বনবিভাগ হাতি দুটি উদ্ধার করতে সক্ষম হয়। হাতি দুটি গত শনিবার সকাল ১০টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফনদে নেমে আসে। গত চারদিন ধরে নাফনদ ও বঙ্গোপসাগরে ভাসতে থাকে এই হাতি দুটি। হাতি দুটি বনে ফেরাতে তিনদিনের ব্যর্থ চেষ্টার পর গতকাল চুতুর্থ দিনে সাগর থেকে উদ্ধার হয়।উদ্ধার হওয়া হাতি দুটি বনের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন বলে জানান বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ।

[৪] টেকনাফ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ বলেন, প্রথম দিন থেকে হাতি দুটি বনে ফেরাতে চেষ্টা অব্যাহত ছিল।তবে হাতি দুটি বন ছেড়ে অনেক দূর চলে যাওয়ায় ফেরানো কঠিন হয়ে যায়। তৃতীয় এবং চতুর্থদিনে হাতি দুটি শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করে। পরে আমি মঙ্গলবার শাহপরীর দ্বীপ পৌঁছে হাতি উদ্ধারের চেষ্টা করলে প্রথমে স্থানীয় জেলেরা সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। তাদের সহযোগীতায় চারটি বোট প্রস্তুত করে, রশি এনে হাতি একটি একটি করে হাতি দুটি সাগর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে সৈকত তীরে নিয়ে আসা হয়। সন্ধ্যায় হাতি দুটি একসঙ্গে মেরিন ড্রাইভ এলাকা দিয়ে পাহাড়ে নিয়ে যাওয়া হয়।

[৫] তিনি আরো বলেন, হাতি দুটি গত চারদিনই নাফনদ এবং সাগরে খাবার সংকটে ছিল। উদ্ধার পরবর্তী হাতি দুটিকে পর্যাপ্ত খাবার দেয়া হয়েছে। হাতি দুটি উদ্ধারের ক্ষেত্রে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডসহ স্থানীয়দের যথেষ্ট সহযোগীতা ছিল। যদিও আমাদের আধুনিক কোন সুযোগ সুবিধা ছিলনা, এরপরও আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে হাতি দুটি বনে ফেরাতে সক্ষম হয়েছি।

[৬] শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই যায়েদ হাসান বলেন, সাগরে ভাসমান হাতি দুটি উদ্ধার করতে পুলিশসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ভূমিকা রেখেছে। উদ্ধার অভিযানে উৎসুক মানুষের ভীড় নিয়ন্ত্রন করা অনেকটা কঠিন ছিল। আমরা উপজেলা প্রশাসন ও বনবিভাগের নির্দেশনায় সেটি নিয়ন্ত্রন করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়