শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক শিল্পে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে চালু হচ্ছে ৩টি ডিপ্লোমা কোর্স

শরীফ শাওন: [২] তৈরি পোশাক শিল্পে মিড লেভেল পর্যায়ের ব্যবস্থাপক ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মসূচী (ডিপ্লোমা কোর্স) চালু করা হচ্ছে।

[৩] মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি সাক্ষরকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক শিল্পে দক্ষ মানব সম্পদের চাহিদা পূরণের জন্য পেশাগত দক্ষতা উন্নয়নে ইপিবি যে প্রশিক্ষণ কর্মসূচীগুলো গ্রহণ করেছে, তা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির কোন বিকল্প নেই। এই কর্মসূচীতে বিইউএফটি’কে সম্পৃক্ত করার জন্য তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিশেষ করে ইপিবি’কে আন্তরিক ধন্যবাদ জানান।

[৪] চুক্তিটি সম্পাদনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের অর্থায়নে ও ইপিবি এর তত্ত্বাবধানে এবং বিইউএফটি এর সার্বিক ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা হলো।

[৫] ইপিবির মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিসি এবং বিইউএফটি এর পক্ষে প্রো-ভিসি ড. ইঞ্জি: আইয়ুব নবী খান চুক্তিটি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ইপিবি এর ভাইস চেয়ারম্যান এ. এইচ. এম. আহসান, বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন এবং বিকেএমইএ এর ১ম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।

 

  • সর্বশেষ