শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরাজিত কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা : দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রিয়াজ মাহমুদ : [২] লক্ষ্মীপুরের রামগতিতে পৌরসভা নির্বাচনকে নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পরাজিত কাউন্সিলর প্রার্থী যুবধারার নেতা শিপন মাহমুদের ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

[৩] মঙ্গলবার আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের রামগতি উপজেলা পরিষদের সামনে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মাইন উদ্দিন, মাকছুদ আলম, আবদুল বাছেত ও মো. দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

[৪] এ সময় বক্তারা শিপন মাহমুদ ও তার ভাবী তামান্না আক্তার খুরশিদা, স্ত্রী- নাহার আক্তার সহ স্বজনদের ওপর হামলাকারী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার ও তার ছেলে অন্তরসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

[৫] উল্লেখ্য, রোববার উপজেলা সদর আলেকজান্ডার বাজারে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী ও পৌর যুবধারার সভাপতি শিপন মাহমুদের ওপর নির্বাচিত কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকারের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলাকারীরা ওই সময় শিপনের স্ত্রী এবং তার ভাই ও ভাবীসহ পাঁচজনকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় শিপনের ভাই শাহাদাত হোসেন রিপন বাদি হয়ে কাউন্সিলর দিদরুল ইসলাম খন্দকারকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ