শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৪:১৪ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩য় ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আরও বেশি সুরক্ষা নিশ্চিত করে

আসিফুজ্জামান পৃথিল: [২] অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে, দ্বিতীয় ডোজের ছয় মাসের বেশি সময়ের ব্যবধানে তৃতীয় ডোজ দেওয়া হলে তা দারুণ কাজ করে। মুদ্রণের অপেক্ষায় থাকা গবেষণাটির প্রধান গবেষক অ্যান্ড্রু পোলার্ড বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহে ঘাটতিতে থাকা দেশগুলো, বিশেষ করে যারা দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে উদ্বিগ্ন, তাদের জন্য এ গবেষণার ফলাফল আশ্বস্ত হওয়ার মতো সংবাদ হওয়া উচিত। ইন্ডিপেন্ডেন্ট

[৩] অ্যান্ড্রু পোলার্ড আরও বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের ব্যবধান ১০ মাস হলেও তা দুর্দান্ত প্রতিরোধ ক্ষমতা দেখায়। অক্সফোর্ডের গবেষকেরা বলছে, করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে দীর্ঘায়িত করতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় বুস্টার ডোজের দরকার হবে। গবেষণার ফল বলছে, দ্বিতীয় ডোজের পর বিলম্বিত তৃতীয় ডোজ দারুণ কাজ করে। ডেইলি মেইল

[৪] গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম অনুমোদন দেয় যুক্তরাজ্য। পরে ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এই টিকার অনুমোদন দেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে বিশ্বের অন্তত ১৬০টি দেশে এই টিকা ব্যবহৃত হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়