শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের মধুখালিতে জুটমিলে আগুন, প্রায় ৪ কোটি টাকার ক্ষতি

সনত চক্রবর্ত্তী : [২] ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে মাজেদা জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার আনুমানিক বিকাল ৩ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ফরিদপুর, মধুখালী, সালথা, বোয়ালমারী, নগরকান্দা পাঁচটি ইউনিট পাঁচ ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৭ টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

[৩] অগ্নিকান্ডে কত ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস তা নিরুপণ করতে পারেনি তবে মিলে কর্মরতরা বলছেন ক্ষতির পরিমাপ প্রায় ৪ কোটি টাকা।

[৪] এই পাটকলের প্রশাসনিক ম্যানেজার মাধব কুমার সরকার বলেন, মেশিনের ঘর্ষণের ফলে আগুনে সূত্রপাত হয়, মিলের যে অংশে অগ্নিকান্ডের সূত্রপাত ঐ ঘরে অর্ডারের ঔ সুতালির ফিনিশিং এর কাজ চলছিল। আগুনে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে। মধুখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার টিটো শিকদার বলেন, সুতলি তৈরির কক্ষ থেকে আগুনের সূত্রপাত, পাট থেকে তৈরি সুতলির বান্ডিলগুলো পুড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়