শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০১:৩৬ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২১, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান সফরে যেতে চায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] ১৮ বছরের অপেক্ষা, এই সময়ের মাঝে কখনোই পাকিস্তান সফর করেনি নিউজিল্যান্ড। শেষ ২০০৩ সালে, পাকিস্তনে হোয়াইটওয়াসড হয়েছিল কিউইরা। ওই সময়ে পর সংযুক্ত আরব আমিরাতে তিন সংস্করণে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। তবে আর ভাড়া করা মাঠে নয়, নিউজিল্যান্ড খেলিতে চায় পাকিস্তান গিয়েই।

[৩] শ্রীলঙ্কা দলের ওপর ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার পর ৬ বছর পাকিস্তানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। পরবর্তীতে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ আয়োজন করে ক্রিকেট বিশ্বের বিশ্বাস অর্জন করেছে পাকিস্তান। যার পরবর্তীতে নিউজিল্যান্ডের এই চাওয়া।

[৪] কিউই ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট গণোমাধ্যমকে জানিয়েছেন, তারা পাকিস্তান গিয়ে সিরিজ খেলতে প্রস্তুত। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

[৫] পাকিস্তান সফরে যেতে চাই আমরা। পিসিবি এবং সরকারি সংস্থাগুলোর সাথে আমরা কাজ করা শুরু করেছি। তাদের নিরাপত্তা নিয়ে আমরা সন্তুষ্ট। আশা করছি, আমরা পাকিস্তান সফরে যেতে পারবো

[৬] পরিকল্পনা অনুযায়ী সব চললে, নিউজিল্যান্ড পাকিস্তান যেতে পারে সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ। ওই সিরিজের আগে অবশ্য বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তানের। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়