শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার তিতাসে কৃষকদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ করেছে জেলা প্রশাসক

তাসীন তিহামী : [২] কুমিল্লার তিতাসে ২০২০-২০২১ইং অর্থ বছরে এলজিএসপি-৩ (বিবিজি) এর আওতায় বলরামপুর ইউনিয়নের কৃষকদের মাঝে স্প্রে মেশিন, করোনা সুরক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

[৩] সোমবার (২৮ জুন) উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ফিনাইল, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

[৪] বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম আবু নওশাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ।

[৫] এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তিতাস উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়