শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় দেড় মাস পর ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা নামলো হাজারের নিচে

সুমাইয়া ঐশী: [২] এতদিনের ব্যবধানে ভ্যাকসিনেশন কমেছে ৪৭ লাখ। [৩] সোমবার ভারতে করোনা সংক্রমণ ছিলো ৫০ হাজারের নিচেই। এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪৬ হাজার ১৪৮ জন। এখন পর্যন্ত মোট ৩ কোটি ২ লাখ ৭৯ হাজার ৩৩১ জন শনাক্ত হয়েছে। এনডিটিভি

[৪] এদিকে গত ১৩ এপ্রিলের পর দেশটিতে দৈনিক মৃত্যু এক হাজারের কম হলো। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৭৯ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৯৬ হাজার ৭৩০। ইয়ন

[৫] করোনার সংক্রমণ ও মৃত্যু কমায় কিছুটা স্বস্তি মিললেও ২৪ ঘণ্টায় দেশটিতে শনিবারের তুলনায় ৪৭ রাখ ভ্যাকসিনেশন কম হয়েছে। শনিবার টিকা পেয়েছিলো ৬৪ লাখ ২৪ হাজার মানুষ। গত সপ্তাহের প্রায় প্রতিদিনই দেশটিতে টিকাকরণের সংখ্যা ছিলো ৬০ লাখের বেশি। তবে সোমবার বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে ভ্যাকসিন দেওয়া হয়েছে মাত্র ১৭ লাখ ২১ হাজার ২৬৮ জনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়