শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ১২:০৮ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মগবাজারে বিস্ফোরণ: শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে রোগীর সংখ্যা ১২, মৃত ২

মোস্তাফিজুর রহমান: রাজধানীর মগবাজারের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে রোগী এসেছেন ১২ জন। এর মধ্যে ২ জনকে মৃত অবস্থায় পেয়েছেন।

স্বপন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানিয়ে ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, ৯ জন রোগীর মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের জেনারেল ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, এসব রোগীদের মধ্যে বেশ কয়েক জনের ক্যাজুয়ালটি ইনজুরি রয়েছে।

এ দিকে, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, আমাদের এখানে এ পর্যন্ত ৩৯ জন রোগী এসেছে। এর মধ্যে রাত সোয়া ১০টার সময় চিকিৎসাধীন অবস্থায় জান্নাত (২৩) নামে এক নারী মারা গেছেন।

তিনি বলেন, আমাদের এখানে আশা রোগীদের মধ্যে বেশিরভাগ রোগীই ছিল ক্যাজুয়ালটি। কয়েক জন হেড ইনজুরি ও অর্থপেডিক রোগী। তাদের সংশ্লিষ্ট ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে অনেকের শরীরের পোড়া ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

অনেককে অবজারভেশনে রাখা হয়েছে। রাত এগারোটা পর্যন্ত আমাদের এখানে দু'জনকে ভর্তি করা হয়েছে। অবজারভেশন থেকে আরো কয়েক জনকে ভর্তি করা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়