শিরোনাম
◈ একাদশে ভর্তির প্রথম ধাপ থেকে ছিটকে পড়ল ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী ◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের ◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ ◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরপুরে করোনায় ৪ জনের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি : [২] মেহেরপুর জেলারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ৩ জন মহিলা ও ১ জন পুরুষেরে করোনায় মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) ভোরে দুজনের মৃত্যু এবং দুপুরে ২ জনের মৃত্যু হয়েছে।

[৩] মৃত ব্যক্তিরা হলো, রিনা খাতুন (৩৫)। সে গাংনীর হিন্দা গ্রামের আজিজুল হকের মেয়ে। বামুন্দী গ্রামের শাহিদা খাতুন (৬০)। সে মৃত ইসমাইল হোসেনের স্ত্রী।

[৪] জানা গেছে, রিনা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের প্রবাসী খোকন মিয়া। কয়েকদিন আগে রিনা অসুস্থ হলে স্বজনদের সহায়তায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] এদিকে ভোরে হাসপাতালের করোনা ওয়ার্ডে আর দুজনের মৃত্যু হয়। তারা হলেন, সদর উপজেলার উজলপুর গ্রামের মেরিনা খাতুন (৩৫) এবং মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামের নজরুল ইসলাম (৫০)। গত ২৪ ঘন্টায় নতুন পজেটিভ রোগীর সংখ্যা ৪৪ টি। জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৪০৪টি। মৃত্যু হয়েছে ৪৪ জনের। সুস্থ্য হয়েছেন ১০৯১ জন। ট্রান্সফার্ড হয়েছেন ১০৮ জন।

[৬] করোনায় মৃত ব্যক্তিদের মৃতদেহ গ্রামে পৌছে দিচ্ছেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুনের তত্বাবোধানে মেহেরপুর হাসপাতালে স্বেচ্ছাসেবকের কাজ করছেন শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এবং মুজিবনগরে কাজ করছেন সভাপতি আরিফ হোসেন।

  • সর্বশেষ