শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১ নিউ ইয়র্কে জর্জ ফ্লয়েডের ভাষ্কর্য সরিয়ে ফেলল কট্টর বর্ণবাদী গোষ্ঠী

সাখাওয়াত হোসেন: [২] যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জর্জ ফ্লয়েডের একটি ভাষ্কর্য উন্মোচন করার এক সপ্তাহ যেতে না যেতেই এমন বিদ্বেষপূর্ণ কাজ করলো দেশটির নব্য নাজি গ্রুপ। এছাড়া ভাষ্কর্যটি সরিয়ে সেখানে তাদের নামও লিখে দিয়েছে গ্রুপটি। এ গ্রুপটির নাম প্যাটরিয়ট ফ্রন্ট। এদেরকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী হেইট গ্রুপ হিসেবে চিহ্নিত করা হয়। ইয়ন
[৩] এর একদিন আগে জর্জ ফ্লয়েডের নিউ জার্সির আরেকটি ভাষ্কর্য সরিয়ে ফেলা হয়েছিলো। সেটিও এই গ্রুপের কাজ ছিলো বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, ভাষ্কর্য আক্রমণের বিষয়টি তারা তদন্ত করে দেখছে। মূলত ফ্লয়েডকে গলা চিপে হত্যাকারী পুলিশ কর্মকর্তা ডেরেক চভিনকে আদালত সাড়ে ২২ বছর জেল দেওয়ার পরে ক্ষিপ্ত হয়ে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী গ্রুপটি এমনটি করেছে।
[৪] এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিউ ইয়র্কের গভর্নর এ্যান্ড্রো কুমো এক টুইট বার্তায় বলেন, আমি স্পষ্ট বুঝতে পারছি, এটি নব্য নাজি গ্রুপেরই কাজ, আমি এই ঘটনা তদন্তে হেইট ক্রাইম টাস্ক ফোর্সকে আহবান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়