শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৯:২৫ রাত
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৃথিবীতে যে নারী আছে সেটা জানতেনই না ৪১ বছর ধরে জঙ্গলে থাকা ‘বাস্তবের টারজান’

নুরে আলম : [২] বাবা ও ভাইয়ের সঙ্গে ৪১ বছর জঙ্গলে কাটিয়েছেন। তাই ভিয়েতনামের ওই ব্যক্তিকে ‘বাস্তবের টারজান’ বলা হচ্ছে। টাইমস নাউ নিউজ

[৩] ভিয়েতনাম যুদ্ধ চলাকালে ১৯৭২ সালে বোমার আঘাতে হো ভান ল্যাং নামে ওই ব্যক্তির মা ও দুই ভাইবোন মারা যায়।এরপরই বাবা ও ভাইয়ের সঙ্গে কুয়াং এনগাই প্রদেশে তে ত্রা জেলার গভীর জঙ্গলে চলে যান তিনি।

[৪] গত চার দশকে তারা মাত্র পাঁচজন মানুষকে দেখেছে এবং প্রতিবারই তারা ওই ব্যক্তিদের থেকে পালিয়ে গেছে।ডিএনএ

[৫] এই দীর্ঘ সময় তারা মধু, ফলমূল এবং বন্য প্রাণী খেয়েছে। জঙ্গলের মধ্যেই ঘর তৈরি করে সেখানে থাকে তারা।

[৬] ২০১৫ সালে আলভারো সেরেজো নামের একজন ফটোগ্রাফার ওই পরিবারকে খুঁজে বের করে। পরে তাদের ‘উদ্ধার’ করে স্থানীয় একটি গ্রামে নিয়ে যাওয়া হয়, যেখানে নারীরা বাস করে।

[৭] তিনি বলেন, ল্যাংয়ের বাবার মনে ভয় ঢুকে গিয়েছিলো। তিনি বিশ্বাসই করতে পারেননি যে ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়েছে। তিনি বলেন, তারা দূর থেকে কাউকে দেখলে পালিয়ে যেতো। ল্যাং এখনও নারী ও পুরুষের মধ্যে মৌলিক পার্থক্য জানে না বলেও জানান সেরেজো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়