শিরোনাম
◈ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে জামায়াত আমিরের কড়া বার্তা ◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে নদীতে গোসেল করতে গিয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে মর্চ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সৌমিক মন্ডল (১২) মৃত্যু হয়েছে।

[৩] শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলা কিশোরগাড়ী ইউপির বুজরুক টেংরা গ্রামে এ ঘটনাটি ঘটে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর গ্রামের ব্যবসায়ী হারুন-অর-রশিদের ছেলে সৌমিক কিশোরগাড়ী ইউনিয়নের বজুরুক টেংরা গ্রামের চাচার বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন শনিবার দুপুরে অন্যান্য সঙ্গীদের সঙ্গে পার্শ্ববর্তী মর্চ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। এসময় সৌমিককে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন টিম এবং স্থানীয়রা ডুবন্ত সৌমিকের মরদেহ উদ্ধার করে।

[৫] পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সাইদ মো. ইমরান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়