শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তারেক রহমানকে নিয়ে কথা বলায় ডা. জাফরুল্লাহর ওপর চড়াও হলেন ছাত্রদল নেতা

শিমুল মাহমুদ: [২] শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি: করোনাকালীন শিক্ষা বাজেট ২০২১-২০২২’ শীর্ষক বৈঠকে এ ঘটনা ঘটে। বক্তব্যের প্রসঙ্গক্রমে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না। কারণ বিএনপির তো আসার ইচ্ছা নেই। বিএনপিকে তো ক্ষমতায় আসতে হলে ক্ষমতায় আসার আগ্রহ থাকতে হবে। কিন্তু আজ বিএনপি পরিচালিত হচ্ছে ওহি দিয়ে। আর সেই ওহি ভেসে আসে লন্ডন থেকে।

[৩] এসময় দর্শক সারিতে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আচমকা উঠে দাঁড়িয়ে বলেন, ‘আমাদের নেতাকে (তারেক রহমান) নিয়ে উল্টা-পাল্টা কথা বলবেন না। কখনোই কথা বলবেন না। তারেক রহমানকে নিয়ে কথা বলার কারণে পরবর্তী সময়ে আপনার কিছু হলে আমরা দায়ী না।

[৪] ডা. জাফরুল্লাহ এসময় তার উদ্দেশে বলেন, ‘আমার কথা শেষ হোক, বুঝেন, এরপর কথা বলেন। আপনারা কেন দায়ী হবেন? এর পরপরই দ্রুত অনুস্থানস্থল ত্যাগ করে ওমর ফারুক কাউসার।

[৫] ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার চেহারার দিকে লক্ষ করে দেখেছেন? তার চেহারায় কেমন বিষণ্নতার ছাপ। জীবিত অবস্থাতেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিএনপির লোকজন সেটি উপলব্ধি করে না।

[৬] এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের (ইআরআই) আয়োজনে আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরআই চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়