শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে বন্দুক হামলা

সুমাইয়া ঐশী: [২] সামান্যের জন্য প্রাণে বেঁচে গেলেন প্রেসিডেন্ট ইভান।

[৩] শুক্রবার ভেনেজুয়েলার সীমান্তবর্তী নর্তে দে সান্তান্দের প্রদেশের শহর কুকুটা পরিদর্শনে যাওয়ার সময় এ হামলা করা হয়। হেলিকপ্টার সফরে প্রেসিডেন্ট ইভান দুকের সঙ্গে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাদেশিক গভর্নর। এ হামলায় সবাই অক্ষত আছেন। বিবিসি, ফ্রান্স২৪

[৪] বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ইভার দুকে। এই হামলাকে তিনি কাপুরুষের হামলা আখ্যা দিয়ে বলেন, এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আমাকে ভয় দেখানো যাবে না। এনিয়ে একটি ভিডিও বার্তা টুইট করে ইভান বলেন, আমাদের দেশ শক্তিশালী এবং এ ধরনের জঙ্গিবাদ শক্ত হাতে মোকাবেলা করতে সক্ষম কলম্বিয়া। হামলাকারীদের ধরতে ইতোমধ্যেই নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে আদেশ দেওয়া হয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়