শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৩:৩৯ রাত
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় অন্তঃসত্ত্বা চিকিৎসকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুন) সকালে তিনি মারা যান।

বিষয়টি জানিয়েছেন হাসপাতালের গভর্নিং বডির ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন। মারা যাওয়া চিকিৎসকের নাম দিনার জেবিন। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন।

এস এম মোরশেদ হোসেন বলেন, ‘তিন সপ্তাহ আগে জেবিন করোনা আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর একদিন আমাদের (মা ও শিশু হাসপাতাল) হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তার পরিবার তাকে নগরের ম্যাক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। বাদ জুমা দেওয়ানহাট ফায়ার ব্রিগেডের সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও বলেন, ডা. দিনার জেবিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। যে কারণে তার শরীরের ইমিউনিটি কম ছিলো। অন্তঃসত্ত্বা থাকার কারণে করোনার সব ওষুধও তার ওপর প্রয়োগ করা সম্ভব হয়নি। তিনি মারা যাওয়ার পেছনে এটি কারণ বলে মনে করছি। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়