শিরোনাম
◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বহুতল ভবন ধস, নিহত ১, খোঁজ মিলছে না ৯৯ জনের

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি এলাকার উত্তরে ১২ তলা একটি আবাসিক ভবন ধসে প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৯৯ জন। তবে ধসের সময়টায় ওই ভবনে কতজন ছিলেন, তা জানা যায়নি। ধসের কারণ এখনো জানা যায়নি। ভবনধসে ১৩০ ইউনিটের অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি

[৩] লাতিন আমেরিকার বেশ কয়েকজন অভিবাসী ওই ভবনে থাকতেন। তারা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কনস্যুলেটগুলো। প্যারাগুয়ের কর্মকর্তারা জানান, দেশটির ফার্স্টলেডি সিলভানা এল পেজ মোরেইরার বোন, তাঁর স্বামী, তিন সন্তান ও গৃহকর্মী নিখোঁজ লোকজনের মধ্যে রয়েছেন।

[৪] উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন, ভবনের ধ্বংসাবশেষ থেকে তাঁরা ৩৫ জনকে টেনে বের করেছেন। তাঁদের মধ্যে ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে।

[৫] উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের প্রধান রাইডে জাডাল্লাহ বলেন, উদ্ধারকাজ চালানোর সময় ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ২০ মিনিটের মধ্যেই সেটি নিভে যায়। উদ্ধারকাজে ক্যামেরা ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হয়েছে। তবে প্রক্রিয়াটি ধীরগতিতে চলছে।

[৬] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমি ফ্লোরিডার জনগণকে বলতে চাই, তাদের যা সাহায্য প্রয়োজন, সরকার তা দেবে। আমরা অপেক্ষায় আছি। সাহায্য চাইলেই আমরা সেখানে যাব।’ ফ্লোরিডার গভর্নর ডিসান্টি কে জরুররি অবস্থা ঘোষণার আহ্বান জানান তিনি।

 

 

  • সর্বশেষ