শিরোনাম
◈ থামছে না গণপিটুনি, ছয় মাসে প্রাণ গেল ১৩৩ জনের ◈ খরচ কমছে না সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ◈ সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার ◈ বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন ◈ চট্টগ্রাম বোর্ডের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ◈ বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা যাচাই আরও কঠোর করবে যুক্তরাষ্ট্র ◈ আর্জেন্টিনার জয়ে ঢাকাসহ ‌বি‌ভিন্ন জেলার অলিগলিতে উৎসব, চট্টগ্রামে খেলা দেখতে গিয়ে রক্তাক্ত তরুণ ◈ বাংলাদেশিসহ বিদেশিদের জন্য দুঃসংবাদ : স্পন্সরশিপ ভিসার নতুন আবেদন স্থগিত করলো কানাডা ◈ ‌বিতর্ক আর্জেন্টিনার পিছু ছাড়ছে না, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা ◈ স্থানীয় নির্বাচনে কড়াকড়ি: ঋণখেলাপির জামিনদার হলেও বাতিল হবে প্রার্থিতা, নতুন বিধান আনছে ইসি

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৪:৫৩ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাল্টায় অবৈধ বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন

কূটনৈতিক প্রদিবেদক: [২] সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ জানান, ইতোমধ্যে আমাদের সংগঠন মাল্টা প্রশাসন ও ইউরোপ ইউনিয়নের উচ্চ পর্যায়ের কর্মকতাদের সঙ্গে যোগাযোগ করেছে। মাল্টার আইনজীবী সংগঠনের সঙ্গে আলোচনা চলছে, চূড়ান্ত হলে অসহায় বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়া হবে।

[৩] অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন দেশের স্বার্থে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে বলেন, এর আগে ২০১৬ সালে পর্তুগালে তিন হাজার ৮শ বাংলাদেশিকে বৈধতা পাওয়ার ব্যবস্থা করা হয়।

[৪] সম্প্রতি ১৫৮ জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠায় দেশটি। এর আগেও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

[৫] গ্রিসে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা মাল্টায় অবস্থান করছেন এবং ১৬০ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়