শিরোনাম
◈ দেশে পৌঁছেছে হাম-রুবেলাসহ ১০ টিকার নতুন চালান ◈ আমরা এই সি‌রি‌জে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চাই: কোচ ফিল সিমন্স ◈ টেস্ট সি‌রি‌জে বাংলাদেশকে আম‌লে নি‌চ্ছেন না শা‌হিন আফ্রিদি ◈ বিদ্যুতের দাম ইউনিটপ্রতি যত টাকা বাড়তে পারে ◈ হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ◈ বাংলা‌দেশ আইএমএফ এর কাছে ২ বি‌লিয়ন, বিশ্ব ব‌্যাং‌কের কা‌ছে ১‌ বি‌লিয়ন ডলার ঋণ চাইছে, জনজীবনে চাপ কি আরও বাড়বে   ◈ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল  ◈ ২৪ দিনে রেকর্ড টিকা মজুত, ঘাটতির আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী ◈ রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন ◈ পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ১২:৪০ রাত
আপডেট : ২৫ জুন, ২০২১, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

রুবেল মজুমদার: [২] কুমিল্লার লাকসামে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিপি আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর দুই বছর বয়সী ছেলে ও সিএনজি চালকসহ আহত হয়েছেন ৪ জন।

[৩] বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে উপজেলার লাকসাম-নাঙ্গলকোট সড়কের আমদুয়ার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত লিপি আক্তারের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষীপদুয়া বড়তলা রোডে।

[৪] প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, লাকসাম থেকে নাঙ্গলকোটগামী নম্বরবিহীন একটি পিকআপের সাথে নাঙ্গলকোট থেকে লাকসামগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও ৪ যাত্রী আহত হয়। আহতদের লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] এদিকে, সন্ধ্যায় সিএনজির যাত্রী লিপি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। ওই নারীর দুই বছর বয়সী ছেলে সায়েমের অবস্থাও আশঙ্কাজনক। সিএনজি চালক নুরুল ইসলাম নাহিদসহ অপর দুই যাত্রী স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়