শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৯:৪৯ রাত
আপডেট : ২৪ জুন, ২০২১, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছারপোকার মতো কেটে ফেলে এমন কাউকে দলে ঢুকানো যাবে না: তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, শেখ হাসিনার অবিচল দৃঢ়চেতা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করার কারণে পরপর তিনবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। ঘরের মধ্যে যদি একটি পিলারে পোকা লাগলে কিন্তু নড়েবড়ে হয়ে যায়।

[৩] তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে সরকার। সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ নয়। সুতরাং দল যেন সরকারের মধ্যে ঢুকে না যায়, সেটি মাথায় রাখতে হবে। দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে। ক্ষমতায় থাকলে দায়িত্ববান হতে হয়। আমাদেরকেও অন্য রাজনৈতিক দলের চেয়ে অনেক দায়িত্ববান হতে হবে।

[৪] তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যদি দেশ পরিবর্তন করতে হয়, তাহলে ক্ষমতার ধারাবাহিকতা থাকতে হয়। যদি এশিয়ার বিভিন্ন দেশের দিকে তাকায়, তাহলে সেটি দেখতে পায়। আমরা সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বদলে যাবার গল্প শুনি। যদি শেখ হাসিনা অব্যাহতভাবে দেশ পরিচালনার সুযোগ পান, তাহলে এখন যেমন বাংলাদেশের বদলে যাবার গল্প শুনছি। এই গল্পের আওয়াজ আরও বেশি শুনবো।

[৫] বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়