শিরোনাম
◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান ◈ পঞ্চগড়-১ আসনে সারজিসকে পেছনে ফেলে এগিয়ে নওশাদ জমির ◈ হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা ◈ নিজ কেন্দ্রে হেরেছেন জামায়াত আমির ◈ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির আসাদুজ্জামান ◈ রংপুর–৪ আসনের প্রাথমিক ফলে বিএনপির এমদাদুলকে পেছনে ফেলে এগিয়ে আখতার হোসেন ◈ প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে সালাহউদ্দিন আহমদ ◈ কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর বড় জয়ের আভাস ◈ ঢাকা-৯–এর দুই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের হাবিবুর, তৃতীয় অবস্থানে তাসনিম জারা ◈ জামায়াত প্রার্থীকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৯:৩২ রাত
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৯:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেনিয়ায় সামরিক বিমান বিধ্বস্থ, নিহত ১৭

নুরে আলম: [২] বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনী দুর্ঘটনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা না জানালেও বিশেষ একটি সূত্র ১৭ সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে। ইউএস নিউজ

[৩] কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জিপরাহ কিয়োকো বলেন, এমআই-১৭১ই মডেলের একটি হেলিকপ্টার কাজিয়াদো তেপেসিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

[৪] আহতদের উদ্ধার করে নাইরোবির প্রতিরক্ষা বাহিনী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে হেলিকপ্টার বিধ্বস্ত অঞ্চলের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। এতে ১৭ জন নিহত হয়েছে।

[৫] স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এতে দেখা যায়, বিধস্তের জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিধ্বস্তের পর হেলিকপ্টারটি থেকে আগুনের লেলিহান শিখা বের হতে থাকে। আনাদলু

[৬] কেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হেলিকপ্টর বিধ্বস্তের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেলিকপ্টারটি প্রশিক্ষণ মিশনে যাচ্ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়