শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ সময়ানুযায়ী ইউরোর শেষ ষোলোয় সূচি

রাহুল রাজ : [২]হাড্ডাহাড্ডি লড়াই, উত্তেজনা, আবেগকে সঙ্গী করে শেষ হলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০ র গ্রুপ পর্বের খেলা। ছয়টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল উঠেছে শেষ ষোলোতে। একই সাথে তৃতীয় হয়ে সমীকরণের হিসেবে শেষ ষোলোতে জায়গা পেয়েছে আরও চার দল। মোট ষোলো দলের অংশগ্রহণে অনুি ত হবে শেষ ষোলো রাউন্ড।

[৩] গ্রুপ এ থেকে শেষ ষোলোতে স্থান পেয়েছে ইতালি, ওয়েলস ও সুইজারল্যান্ড। গ্রুপ বি থেকে শেষ ষোলোতে স্থান পেয়েছে বেলজিয়াম ও ডেনমার্ক। গ্রুপ সি থেকে শেষ ষোলোর টিকেট পেয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ইউক্রেন।

[৪] গ্রুপ ডি থেকে পরবর্তী রাউন্ডে সুযোগ পেয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র। গ্রুপ ই থেকে শেষ ষোলোর টিকেট পেয়েছে সুইডেন ও স্পেন। গ্রুপ এফ ছিল এবারের আসরে ডেথ গ্রুপ। সেই গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠেছে বড় তিন দল ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল।

[৫] সময়সূচি: ২৬ জুন, শনিবার: ওয়েলস বনাম ডেনমার্ক, রাত ১০টা
২৭ জুন, রবিবার: নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র, রাত ১০টা ও ইতালি বনাম অস্ট্রিয়া, রাত ১টা।
২৮ জুন, সোমবার: ক্রোয়েশিয়া বনাম স্পেন, রাত ১০টা ও বেলজিয়াম বনাম পর্তুগাল, রাত ১টা।
২৯ জুন, মঙ্গলবার: ইংল্যান্ড বনাম জার্মানি, রাত ১০টা ও ফ্রান্স বনাম সুইজারলান্ড, রাত ১টা।
৩০ জুন, বুধবার: সুইডেন বনাম ইউক্রেন, রাত ১টা। - কোপা ফুটবল ওয়েব

  • সর্বশেষ
  • জনপ্রিয়