শিরোনাম
◈ আগামী বাজেটের পর দেশে মূল্যস্ফীতি আরো বাড়বে: সিপিডি ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্যামনগরে ৪৫ রাউন্ড বন্দুকের গুলিসহ সাউথ বাংলা ব্যাংকের প্রহরী ও তার স্ত্রী আটক

শেখ ফরিদ আহমেদ: [২] বৃহস্প‌তিবার (২৪ জুন) সকা‌লে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে গোডাউন মোড় এলাকা থেকে র‌্যাব-৬ এর ডিএডি পুলিশ পরিদর্শক মো. রমজান আলীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।

[৩] আটককৃতরা হলেন- উপজেলার কৈখালী ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের মৃত সাকাত মল্লিকের ছেলে মো. রফিক মল্লিক ও তার স্ত্রী ফিরোজা বেগম।

[৪] এ সময় তাদের তল্লাশি করে ৪৫ রাউন্ড বন্দুকের গুলি, একটি মটরসাইকেল, ২টি মোবাইল ফোন, ও ৪টি সিম কার্ড জব্দ করে র‌্যাব সদস্যরা।

[৫] শ্যামনগরে বন্দুকের তাজা গুলিসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র‌্যাব-৬ খুলনার একটি আভিযান দল

[৬] ডিএডি রমজান আলী জানান, অস্ত্র, গুলি ও মাদক বিক্রির খবর নিয়োজিত সোর্স এর মাধ্যমে নিশ্চিত হয়ে তার নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মটর সাইকেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তাদের আটক করা হয় এবং তল্লাশি করে বন্দুকের গুলি, মোবাইল ফোন, মটর সাইকেল ও সিম কার্ড জব্দ করা হয়।

[৭] আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। রফিক শ্যামনগর সদরে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ এ প্রহরী হিসেবে চাকরিরত জানা গেছে।

[৮] শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের অস্ত্র আইনে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়