শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইজিবাইক, থ্রীহুইলার ও ব্যাটারী চালিত রিক্সা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

রিয়াজুর রহমান: [২] বৃহস্পতিবার (২৪ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম ইজিবাইক ও থ্রীহুইলার অটো রিক্সা মালিক চালক সংগ্রাম পরিষদ।

[৩] সংবাদ সম্মেলনে ইজিবাইক থ্রীহুইলার ব্যাটারী চালিত রিক্সা নিয়ন্ত্রণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী বলেন- সরকারের ওই সিদ্ধান্ত অযৌক্তিক, গণবিরোধী ও তুঘলক।

[৪] তিনি বলেন, গত দেড় বছরে করোনাভাইরাস মহামারি ও টানা লকডাউনে ক্ষতিগ্রস্থ নানা পেশার শ্রমিক এবং কর্মহীন, বেকার ও ছাঁটাই হওয়া শ্রমিকের পাশে সরকার ও মালিক শ্রেণী দাঁড়ায়নি। করোনা মহামারিতে দেশের ৫০ ভাগের উপরে মানুষ যখন দারিদ্রসীমার নিচে চলে গেছে, সেই সময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মরত ২ লাখ পরিবার জড়িত। সেই সমস্ত পরিবারের চালককে বেকার ও কর্মহীন করার চক্রান্ত চলছে।

[৫] দাবিগুলো হলো- মোটা চাকা ব্যাটারি চালিত রিকশা নিরাপত্তা বিধায় বন্ধ না করা, অন্য কোনো কর্মসংস্থান না করা পর্যন্ত গাড়ী গুলো বন্ধ করা যেন না হয়, বন্ধ করা গাড়ীগুলো চালু না করা পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে এবং অব্যাহত থাকবে।

[৬] লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, যখন মোটা ব্যাটারি চারিত রিকশা বিক্রি হলো, যন্ত্রাংশ আমদানি করা হলো তখন সরকার কোনো ব্যাবস্থা না নিয়ে এখন দরিদ্র মানুষের রুটি-রুজি বন্ধের ঘোষণা দিয়েছে।”

[৭] লাখ লাখ রিকশা চালক চড়া সুদে ঋণ নিয়ে অথবা সম্পত্তি বিক্রি-বন্ধক রেখে ব্যাটারি রিকশা কিনেছে। এই রিকশা শ্রমিকদের অমানবিক শ্রম লাঘব করেছে। উপরন্তু গণপরিবহন হিসেবে এখনও দেশের শহর কিংবা গ্রামে রিকশা অপরিহার্য। এ অবস্থায় কোনো যুক্তিতেই সরকার গরিব ব্যাটারি রিকশাচালকদের সর্বশান্ত করে পথে বসিয়ে দিতে পারে না।

[৮] সংবাদ সম্মেলন থেকে বুয়েট প্রস্তাবিত রিকশাবডি, গতি নিয়ন্ত্রক, উন্নত ব্রেকসহ ব্যাটারিচালিত রিকশা রাস্তায় চলতে দেয়ার জোর দাবি জানানো হয়।

[৯] এসময় উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, চট্টগ্রাম ইজিবাইক ও থ্রীহুইলার অটো রিক্সা মালিক চালক সংগ্রাম পরিষদ’র কার্যকরী সভাপতি এস এম মুহিব উল্লাহ, পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ সোলেমান, সফিউল আজম চৌধুরী বাহার, রিয়াজ, মনির হোসেন, ছিদ্দিক মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ