শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ১০:৪১ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ১০:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফুদ্দিন আহমেদ নান্নু: ‘বিধিনিষেধে’র কাল ডিঙিয়ে নামা লকডাউনের ড্রামা!

সাইফুদ্দিন আহমেদ নান্নু: বিকেলে কর্মস্থল থেকে ফিরে বাসায় ঢুকতেই গৃহপ্রধান বললেন, ‘কাল থেকে মানিকগঞ্জে লকডাউন, সত্যি নাকি?’ আমি তাঁর কথা শুনে রীতিমতো আকাশ থেকে পরলাম। বলে কী! চিন্তায় পরে গেলাম, তাঁর মাথায় কোনো গোলমাল হয়নি তো। আমি অবিশ্বাসভরা বিস্ময় নিয়ে বললাম, ‘বুঝলাম না’। এবার তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, ‘কাল থেকে মানিকগঞ্জে লকডাউন, টিভিতে দেখাচ্ছে, দ্যাখো।’
এবার মনে হলো ঘটনা বোধহয় সত্য। টিভির টিকার দেখে নিশ্চিত হলাম, ২২ জুন মানিকগঞ্জসহ কয়েকটি জেলায় লকডাউন! কী তাজ্জবকাণ্ড। এবার বলি লকডাউন শুনে আকাশ থেকে কেন পড়লাম, আর বিস্মিতইবা হলাম কেন। গত দুমাসে পেশাগত কাজে আগের যেকোনো সময়ের চেয়ে শহরে বেশি গেছি। বাজারে গেছি, কর্মস্থলে গেছি। শহর, শহরের বিভিন্ন প্রতিষ্ঠান, অফিসে, শপিংমলে, মানুষের চলাচল দেখে আমার একবারও মনে হয়নি, দেশে করোনা নামের কোনো মহামারীকাল চলছে।

কেবল আমার মতো শতকরা ৫ ভাগ উজবুক নাকমুখ ঢেকে মাস্ক পরে চলেছে। আরও ১০ ভাগের মুখে মাস্ক দেখেছি, তবে তা থুতনীর নীচে ছাগলের দাঁড়ির মতো ঝুঁলছে। আর সামাজিক বা শারীরিক দূরত্ব বলতে যা বোঝায়, তার চৌদ্দগোষ্ঠীর বালাই ছিলো না কোথাও। সম্পূর্ণ স্বাভাবিক একটি শহর। করোনা নিয়ে কোনো ভয়, দুশ্চিন্তা কোত্থাও কিচ্ছু ছিলো না, সব স্বাভাবিক। করোনার প্রথম ঢেউয়েরকালে স্থানীয় পত্রিকা, তাদের অনলাইন ভার্সনে প্রতিদিন জেলার করোনা পরিস্থিতির আপডেট দিতো। গত ৬ মাস ধরে তাও কেউ দেয় না। এমন শান্ত, উদ্বেগহীন নিস্তরঙ্গ শহরে হঠাৎ করে লকডাউন নামবে বলে কেউ যখন বলে, তখন বিস্মিত হয়ে আকাশ থেকে পড়াটাই স্বাভাবিক। ‘বিধিনিষেধে’র কাল ডিঙিয়ে নামা লকডাউনের ড্রামাটা কেমন জমে। ফেসবুক থেকে  

  • সর্বশেষ
  • জনপ্রিয়