শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৯:৩৩ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটিশ যুদ্ধজাহাজে রাশিয়ার গুলি ,অস্বীকার করেছে লন্ডন

শ্রাবণী কবির : [২] মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে,এইচএমএস ডিফেন্ডার রাশিয়ার সমুদ্রসীমার মধ্যে প্রবেশ করায় তিন বার সর্তক করেছিলো। পরে রাশিয়ার যৌথ বাহিনী জাহাজটিকে লক্ষ্য করে সতর্ক গুলি নিক্ষেপ করে । গার্ডিয়ান

[৩] রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ যুদ্ধজাহাজটি কৃষ্ণ সাগরের ক্রিমিয়া সংলগ্ন কেপ ফায়োলেন্ট এলাকায় তাদের সীমার তিন কিলোমিটারের মধ্যে প্রবেশ করে। রাশিয়া জাহাজটিকে সতর্ক করে।পরে রাশিয়ার কোস্ট গার্ড জাহাজটিতে গুলি করে।

[৪] রাশিয়া ব্রিটিশ যুদ্ধ জাহাজে শুধু গুলিই করেনি। তাদের একটি এস-২৪ যুদ্ধবিমান ব্রিটিশ জাহাজকে সতর্ক করে সাগরে বোমা বর্ষণ শুরু করে। এরপর যুক্তরাজ্যের জাহাজটি দিক পরিবর্তন করে।

[৫] খবরে বলা হয়েছে, উত্তেজনার সময় রাশিয়ান সীমান্তে পশ্চিমা বিশ্বের যুদ্ধবিমান কিংবা যুদ্ধজাহাজের উপস্থিতি স্বাভাবিক ঘটনা। তবে এভাবে প্রকাশ্যে গুলির ঘটনা বিরল।

[৬] তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনা অস্বীকার করেছে। তারা বলেছে, এই রকম কোনো ঘটনা ঘটেনি। সম্পাদনা: নুরে আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়